কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ২০ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (পদ সংখ্যা ৪৪টি) – Taxes Zone 20 Job Circular 2026
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা -এর অধীনে ১৩তম হতে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (Online) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের সুবিধার জন্য কর অঞ্চল-২০ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, স্মারক নম্বর, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, আবেদনের নিয়ম এবং পিডিএফ (PDF) ডাউনলোড লিঙ্ক নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো। একনজরে কর অঞ্চল-২০ ঢাকা নিয়োগ তথ্য প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা স্মারক নম্বর: ০৮.০০.০০০.০০০.০৩৭.১১.০০০১.২৪.১৬৪; তারিখ: ০৪ মে ২০২৬ (ছাড়পত্র অনুযায়ী) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০২ আগস্ট ২০২৬ (১৮ শ্রাবণ ১৪৩৩) আবেদন শুরুর তারিখ ও সময়: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা আবেদনের শেষ তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা সর্বমোট শূন্য পদ: ৪৪ টি আবেদন পোর্টাল লিঙ্ক: https://tax20.teletalk.com.bd/ অফিসিয়াল ওয়েবসাইট: https://taxeszone20dhaka.gov.bd/ পদের ...